বিজেপি কর্মীর বাড়িতে পাঠানো হল সাদা থান!

ভোট মিটতেই আতঙ্কের পরিবেশ তৈরি করতে নক্কারজনক কাজ!

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : হেমনগর থানার কালিতলা অঞ্চলের ২৪৩ নাম্বার বুথের এজেন্ট কঙ্কন বৈদ্যের বাড়ি রাতের অন্ধকারে বাড়ির পিছনে কেউ বা কারা সাদা থান কাপড় রেখে গেছে, গত ২৯ তারিখে বিধানসভা ভোট সমাপ্ত হয়েছে। তারপর থেকে সুন্দরবনের একাধিক বিরোধী দলের কর্মীদের বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। তারপর গতকাল গভীর রাতে একজন বিজেপির পোলিং এজেন্টের বাড়ির পেছনে সাদা থান কাপড় দিয়ে গেছে কারা এখনও তা পরিষ্কার নয়। কী উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হলো তার পরিষ্কার বিবরণ দিলেন এলাকার বিজেপি নেতাকর্মীরা। তারা বলেন, হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করেছেন সন্দেশখালি প্রতিবাদী মুখ রেখা পাত্র। ভোট মিটে গেছে কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না। বিজেপির পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্য বলেন, রাতের অন্ধকারে কারা এই ধরনের ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না তবে আমাদের বিরোধীদল তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমি প্রশাসনের কে জানাবো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।