পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল গ্রামবাসীরা!

অন্নপূর্ণা ভান্ডারে বঞ্চনার অভিযোগ।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন খাতে কোন সুবিধা না পাওয়ায় রুদ্রপুর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে আজ হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত রুদ্রপুর পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতে। সকাল দশটা থেকে ২টো পযর্ন্ত পঞ্চায়েত কর্মীরা বাইরে বসে থাকেন। সরকারি অফিসে তালা পরার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা চাবি আনিয়ে তালা খুলিয়ে কর্মীদের অফিসে ঢোকান। প্রতিবেশিদের অভিযোগ তৃণমুল শাসিত পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা শুধুমাত্র তৃণমুল কর্মীদেরই দেওয়া হচ্ছে বেছে বেছে। গত বিধানসভা ভোটে এই এলাকায় বিজেপি জয়ী হওয়ায় তাদের কর্মী সমর্থকরা এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিস থেকে সর্বপ্রকার কাজে তে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বলার পরও তারা কোন কর্ণপাত করছে না এই বিষয়ে তাই তারা বাধ্য হয়ে আজ পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। সেই নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতে।
ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত কর্মীরা বিজেপির কাজ করবে বলে আশ্বস্ত হলে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস থেকে চলে যান এবং বলে যান পরবর্তীতে এরকম হলে বৃহত্তর আন্দোলন হবে পঞ্চায়েত অফিসে।