“বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” এ কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্রপুর জয় হিন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” এ কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যরা। সাংবাদিকরা প্রশ্ন করেন, বিধায়কের ছেলে গ্রেফতার হলেও রাঘব বোয়ালরা এখনও বাদ কেন?
পাল্টা শমীকের উত্তর: “আমরা আমাদের দলের অবস্থা নির্বাচনের আগে স্পষ্ট করেছিলাম। যারা দোষী, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে ও শাস্তি দেওয়া হবে। কোনো অপরাধী ছাড় পাবে না, সরকার ব্যবস্থা নিচ্ছে।”
ক্যাগ (CAG) রিপোর্টে দুর্নীতি প্রসঙ্গে শমীক বলেন, “তৃণমূল থাকবে আর দুর্নীতি হবে না, এটা হতেই পারে না।”
কামদুনির পরিবারের পুনরায় বিচার চাওয়া প্রসঙ্গে শমীক জানান : “শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটকে সুরক্ষিত করার জন্য এবং তুষ্টিকরণের উদ্দেশ্যে এমনভাবে চার্জশিট তৈরি করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চালানো হয়েছে, যাতে জজ সাহেব তাদের নিঃশর্ত মুক্তি দিতে পারেন। এটা সকলেই জানেন যে আইন নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে চলে, আবেগে চলে না।”
নতুন সরকারের ৩ মাসের মূল্যায়ন প্রসঙ্গে শমীকের উত্তর: “রাজ্যে নতুন সরকার এসেছে এবং তাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। বিনিয়োগ এসেছে, দেশের বাইরে থেকেও মানুষ যোগাযোগ করছেন এবং তারা পশ্চিমবঙ্গে আসতে চান। এর ফলে কর্মসংস্থান বাড়বে।”আগামী ১৬ তারিখ একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের ১০০ দিনের সাফল্য জনসমক্ষে তুলে ধরা হবে।