প্রধান, উপপ্রধান নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর দুধ গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ বিজেপির।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : বিনা প্রতিদ্বন্দ্বিতায়, জয় লাভের পর দুধ গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণ করল বিজেপির নব নিযুক্ত প্রধান উপপ্রধান। নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে বড় সাফল্য বিজেপির।

শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের আসন সংখ্যা ৩০, তৃণমূল ১৪ বিজেপি ৯ কংগ্রেস ১ অন্যান্য ৬। রাজ্যে পালাবদলের পর এই পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন, সোমবার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন শুরু হয় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। যেখানে দেখা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি। নব নিযুক্ত প্রধান উপ প্রধানকে ঘিরে উল্লাস করে বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তীতে পিতলের কলসিতে দুধ গঙ্গাজল নিয়ে আমের শাখা দিয়ে ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় গোটা পঞ্চায়েত কার্যালয় কে। বিজেপির দাবি বিগত তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দুর্নীতিতে ভরে যায়, স্বজনপোষণের অভিযোগ ওঠে এই পঞ্চায়েতের বিরুদ্ধে। বিজেপির দাবি, এখন থেকে এই পঞ্চায়েত স্বচ্ছতার সাথে পরিচালন করব আমরা। বিগত দিনে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে। নদীয়ার শান্তিপুর ব্লকের ছটি পঞ্চায়েত অবশিষ্ট যার মধ্যে বর্তমানে বেশিরভাগ পঞ্চায়েত দখলে বিজেপির। এখন দেখার পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কতটা স্বচ্ছতা রাখতে পারে বিজেপির প্রধান উপপ্রধানেরা।