বিধায়ক সুমন্ত মন্ডল জানান, গঙ্গাসাগর মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজের কাজ আগামী ২০৩০ থেকে ৩১ সালের মধ্যে এই নতুন ব্রিজের কাজ সম্পন্ন হবে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগর মুড়িগঙ্গা নদীর উপরে নতুন ব্রিজ নির্মাণে তৃণমূল সরকারের আমলে শুরু হলেও বর্তমানে বিজেপি সরকারের আমলে কাকদ্বীপের লর্ড এইট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া পর্যন্ত নির্মাণের গতি দ্রুততার সাথে কাজ চলছে। এই ব্যাপারে সাগরের বর্তমান বিধায়ক সুমন্ত মন্ডল জানান আগামী ২০৩০ থেকে ৩১ সালের মধ্যে এই নতুন ব্রিজের কাজ সম্পন্ন হবে।
কাকদ্বীপের লট নং ৮ থেকে সাগরদ্বীপের কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর নির্মীয়মাণ বহুপ্রতীক্ষিত ‘গঙ্গাসাগর সেতু’ বা ব্রিজ তৃণমূল সরকারের আমলে যে ঢিলেমির মধ্যে কাজ শুরু হয়েছিল কবে এই ব্রিজ শেষ হবে তা এলাকার সাধারণ মানুষ অনেকটাই উদ্বেগের মধ্যে ছিল। এই ব্রিজ যেভাবে দ্রুততার সাথে কাজ চলছে তা আগামী ২০৩০ ও ৩১ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানান সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই এই সেতুর পরিকল্পনা ও আনুমানিক ₹১,৬৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণের মূল রূপরেখা তৈরি হয়।
মুড়িগঙ্গা নদীর ওপর ৪-লেনের এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। সেতুর দু’পাশে পথচারীদের যাতায়াতের জন্য ফুটপাতও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মূল উদ্দেশ্য: নদী পারাপারের জন্য এতদিন স্থায়ী ব্যবস্থার বদলে সম্পূর্ণভাবে ফেরি পরিষেবার ওপর নির্ভর করতে হতো। জলপথের এই জটিলতা দূর করে সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য: প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় অংশ নিতে আসা লাখ লাখ পুণ্যার্থীর জন্য ভাটায় ফেরি চলাচল বন্ধের সমস্যা দূর হবে এবং পুণ্যস্নান সহজতর হবে।
স্থানীয় অর্থনৈতিক বিকাশ: সুন্দবন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক। মসৃণ পরিবহন ব্যবস্থার ফলে পর্যটন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার পথ অনেকটাই মসৃণ হবে।
সময়সীমা ও ভবিষ্যৎ লক্ষ্য
প্রকল্পের সমাপ্তি: এই পরিকাঠামো প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আগামী ২০৩০-৩১ সালের মধ্যে এর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
পরিবহণ ব্যবস্থার রূপান্তর: সেতুটি চালু হলে কাকদ্বীপ থেকে সরাসরি কচুবেড়িয়া পর্যন্ত গাড়ি যাতায়াত শুরু হবে, যা দক্ষিণ ২৪ পরগনার সামগ্রিক যোগাযোগের মানচিত্র বদলে যাবে।