রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদ

বারুইপুরে কংগ্রেসের মিছিল ও অবস্থান বিক্ষোভ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তরাখণ্ডে আরএসএস ও বিজেপির বিদ্বেষপূর্ণ এফআইআরের অভিযোগ তুলে তার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের ডাকে বারুইপুরে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বারুইপুর রেলগেট সংলগ্ন জেলা কংগ্রেসের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বারুইপুর থানার সামনে পৌঁছয়। এরপর সেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটি-২-এর সভাপতি তপন মণ্ডল, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আব্দুর রহমান মোল্লা সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হন কংগ্রেস নেতৃত্ব।