কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত বারুইপুর পুরসভার কাউন্সিলররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কাজ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমনকি মিথ্যা অভিযোগও তাঁদের বিরুদ্ধে করা হচ্ছে বলে অভিযোগ তুললেন পুরসভার ১৭ জন কাউন্সিলরই। সোমবার বিকেলে পুরসভা ভবনে একটি সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন তাঁরা।
বারুইপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমার অভিযোগ, পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার মতো অভিযোগ যেমন রয়েছে, তেমনি আবর্জনা ফেলার সঠিক জায়গা নেই বলেও গত কয়েকমাসে বারে বারে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। পুরসভার কাউন্সিলররা কাজ না করে কাটমানি খেয়ে পুরবাসীকে নরক যন্ত্রণার মধ্যে ফেলেছেন বলে অভিযোগ বিজেপির। সরকারি সমস্ত প্রকল্পের সুবিধাও পুরসভার অধিবাসীদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি।
এদিন কার্যত সেইসব অভিযোগের বিরুদ্ধেই সমস্ত কাউন্সিলর একত্রিত হয়ে প্রতিবাদ করলেন। তাঁদের দাবি, বিজেপির তোলা অভিযোগ মিথ্যা। বরং পুরসভাকেই ঠিকমত কাজ করতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এমনকি সরকারি প্রকল্প আয়ুস্মান ভারত ও অন্নপূর্ণা যোজনার কাজে জেলার মধ্যে তাঁরাই প্রথম স্থান এখনও পর্যন্ত অধিকার করেছে বলে দাবি করেন বারুইপুর পুরসভার কাউন্সিলররা।