অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার শাসক অভিষেক তেওয়ারি সহ বিশিষ্টরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রভবনে মঙ্গলবার জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ। সহযোগিতা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার শাসক অভিষেক তেওয়ারি, অতিরিক্ত জেলাশাসক গন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলাশাসক অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিরিক্ত জেলাশাসক বলেন এই অনুষ্ঠানের উদ্দেশ্য যেসব মানুষ নিরক্ষর হয়ে আছে তাদেরকে স্বাক্ষরতা করতে হবে। আগামী ৬ মাসে নিরক্ষর মানুষকে মোবাইলের দ্বারা সাক্ষরতার তৈরি করতে হবে। এই অনুষ্ঠানে প্রায় ৩৫০থেকে ৩৮০ জন দর্শক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দেখা গেছে প্রায় ৩০০ জন মানুষ নিরক্ষর। এইসব দর্শকদের উদ্দেশ্যে বক্তা বলেন আগামী দিন যাতে কোন মানুষ তাদের ঠকাতে না পারে তার জন্য পুঁথিগত বিদ্যার দরকার। পড়াশোনা শেখার কোন বয়স হয় না। তাই সবাইকে এই কাজে এগিয়ে আসতে হবে।