“এবছর যারা পুজো করতে চান, সবাইকে অনুমতি দেওয়া হবে। আবেদন করলেই পারমিশন।”

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : এবার আবেদন করলেই দুর্গা পুজোর অনুমতি! তবে প্যান্ডেলে ফায়ার সেফটি আর ২টি গেট বাধ্যতামূলক। ৩ দফায় পরিদর্শন করবে দমকল। পুজো কমিটিগুলিকে ট্রেনিং দেবে প্রশাসন।
দুর্গা পুজো ২০২৬ নিয়ে সাধারণ মানুষের জন্য জরুরি তথ্য–
পুজোর প্রস্তুতি বৈঠক হল আজ। দমকল দপ্তরের।
১. পুজোর অনুমতি:
এবছর যারা পুজো করতে চান, সবাইকে অনুমতি দেওয়া হবে। আবেদন করলেই পারমিশন।
২. প্যান্ডেলের নিয়ম:
প্রতিটি প্যান্ডেলে ৩ বার পরিদর্শন করবে দমকল দপ্তর।
- ফায়ার সেফটি আছে কিনা
- ঢোকা-বেরোনোর জন্য একাধিক গেট আছে কিনা
- প্যান্ডেলে কী কাপড়/মেটেরিয়াল ব্যবহার হচ্ছে
এইগুলো না থাকলে অনুমতি আটকে যাবে, তাই কমিটিগুলো আগে থেকেই তৈরি থাকুন।
৩. কমিটির প্রশিক্ষণ:
বিপদ হলে কী করবেন? তার জন্য পুজো কমিটির সদস্যদের ট্রেনিং দেবে জেলা প্রশাসন ও দমকল দপ্তর।
৪. পুজোয় জরুরি পরিষেবা:
- রাজ্য জুড়ে ১৭৫ টি ফায়ার স্টেশন রেডি থাকছে
- ১০৯ টি স্ট্যান্ডবাই ফায়ার স্টেশন
- ৩৫০ টি বাইক টিম ঘুরবে ভিড় সামলাতে
- ৫০ টি হেল্প কিয়স্ক থাকবে মানুষকে সাহায্যের জন্য
৫. একটাই পোর্টালে সব অনুমতি – ‘সহজ’ পোর্টাল
- এবার পুজোর সব পারমিশন একটাই পোর্টালে হবে – নাম ‘সহজ’।
- ফায়ার, ইলেকট্রিক, অন্যান্য সব পারমিশন ওই এক পোর্টাল থেকেই পাবেন।
- পোর্টাল ২৪ ঘণ্টা খোলা থাকবে। ফায়ারের পারমিশন ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে।
- মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সব পারমিশন ফ্রি, কোনো টাকা লাগবে না।
৬. পুজো কমিটিগুলির জন্য ৩টি বাধ্যতামূলক নির্দেশ
- প্যান্ডেলে ঢোকা ও বেরোনোর রাস্তা আলাদা ও পরিষ্কার রাখতে হবে।
- দর্শনার্থীরা কখন ঢুকবে, কখন বেরোবে তার সময় ও ভিড় নিয়ন্ত্রণ কমিটিকেই করতে হবে।
- প্যান্ডেলে ভালো মানের বৈদ্যুতিক তার ও সামগ্রী ব্যবহার করতে হবে। নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করা যাবে না।
৭. নিরাপত্তা ও গাইডলাইন
- প্রতিটি কমিটিকে দমকল দপ্তর থেকে একটি গাইডলাইন / নির্দেশনামা পাঠানো হবে, তা মানতে হবে।
- ভিড় নিয়ন্ত্রণের জন্য যেমন ভলেন্টিয়ার রাখেন, তেমনই ফায়ার সেফটির জন্যও আলাদা ভলেন্টিয়ার রাখার আবেদন।
- বিপদে পড়লে সরাসরি ডায়াল করুন – 101 (দমকলের ডাইরেক্ট নম্বর)।
৮. প্রশাসনের প্রস্তুতি
- আজ থেকে পুজো শেষ না হওয়া পর্যন্ত দমকল কর্মীদের সব ছুটি বাতিল।
- আড়াই হাজার স্থায়ী পদে নতুন নিয়োগ হবে।
- ছোট-বড় মিলিয়ে সাড়ে তিনশো নতুন গাড়ি রাস্তায় নামানো হচ্ছে।
- পুলিশ, পঞ্চায়েত, জেলা প্রশাসন ও দমকলের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।