জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামে মোদীর জন্মদিন পালন

উচ্ছ্বাসে ভাসলেন অন্নপূর্ণা প্রাপকরা।

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামাঞ্চলে আয়োজন করা হল বিশেষ অনুষ্ঠানের। রঙিন এই অনুষ্ঠানে অংশ নেন অন্নপূর্ণা প্রকল্পের উপভোক্তা মহিলারা। প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

এদিকে অন্নপূর্ণা দিবস পালিত হলেও জলপাইগুড়ি সদর ব্লকে।জলপাইগুড়ি জেলায় পাঁচ লাখ ৪৩ হাজার বেনফিসারির একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গেছে বলে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকে অন্নপূর্ণা দিবসের সরকারি একঅনুষ্ঠানে যোগ দিতে এসে জেলা শাসক অদিতি চৌধুরী জানান।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়। প্রতীকীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাড্ডু খাইয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত মহিলারা। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার মহিলা থেকে পুরুষ—বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এদিন অন্নপূর্ণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে একটি র‍্যালিরও আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।