ইউনিভার্সিটির হস্টেল থেকে তাড়ানোর অভিযোগ ছাত্রদের,বার করে দেওয়া হল জিনিসপত্র

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতাঃ বারাসাত স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাস থেকে ছাত্রদের জিনিসপত্র বার করে দেওয়া হল। গত মাসে এই ছাত্রাবাস কে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির মধ্যে চূড়ান্ত গন্ডগোল হয় মারামারি হয়। তার পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি ছাত্রাবাস বন্ধ করে রেখেছিল।ইউনিভার্সিটির দাবি ওই ছাত্ররা গত গন্ডগোলের পর তাদের জিনিসপত্র বার করবার অনুমতি চেয়েছিল সেই কারণে সেই ছাত্রদের ডেকে তাদের জিনিসপত্র বার করার অনুমতি দেওয়া হলো সাথে পুলিশ নিয়ে আসা হয় যাতে নতুন করে কোন বিশৃঙ্খলা না হয়।
অন্যদিকে ছাত্রদের দাবি তারা কোন অনুমতি চাননি তারা এখানে হস্টেল দেখেই পড়াশোনা করতে এসেছিলেন। এরা কেউ পিএইচডি কেউ MA এমএসসি পড়েন। কিন্তু ইউনিভার্সিটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদের কারণে এই ছাত্রদের সাফার করতে হচ্ছে। নিজের জিনিস নিয়ে কোন মেসে গিয়ে উঠতে হবে ।এদেরকে। ইউনিভার্সিটি একপ্রকার বাধ্য করলো এই ছাত্রদেরকে ছাত্রাবাস থেকে বেরিয়ে যেতে। যদিও ইউনিভার্সিটির ভিসি দেবব্রত মাইতি জানিয়েছেন ছাত্রদের অনুমতির কারণে তাদের জিনিস ফেরত দেওয়া হচ্ছে। কনভোকেশনের আগে। এটা সাধারণভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আবার ছাত্রাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হলে তখন খুলে দেওয়া হবে।