সাবিনা ইয়াসমিনকে NIA তলব

এসআইআর ঘিরে আন্দোলনের জের, এবার এনআইএ-র তলব প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে

বিশ্বজিৎ মণ্ডল, নিজস্ব সংবাদদাতা : এসআইআর ঘিরে আন্দোলনের জের, এবার এনআইএ-র তলব প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। আগামী ২৪ সেপ্টেম্বর কালিয়াচক থানায় হাজিরার নির্দেশ দিয়ে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এসআইআর নিয়ে হিংসাত্মক আন্দোলন, রাস্তা অবরোধ এবং বিক্ষোভের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে মালদার বিভিন্ন এলাকায় আন্দোলন ও বিক্ষোভের ঘটনা ঘটেছিল। কালিয়াচক এলাকাতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভের অভিযোগ ওঠে। এই ঘটনাগুলির তদন্তে নেমেছে এনআইএ। সেই তদন্তের সূত্রেই সাবিনা ইয়াসমিনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।এনআইএ-র নোটিশ অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর কালিয়াচক থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর।