অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে!

শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় ঝড়-বৃষ্টির দুর্যোগের আশঙ্কা

আরপ্লাস ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির শুরু আজ থেকে। শুক্রবার উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। পশ্চিম ওউত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে। অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম স্থলভাগে প্রবেশ করতে পারে। বুধবার রাতের মধ্যে বিশাখাপত্তনম থেকে গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমে এটি স্থলভাগে প্রবেশ করবে।

নিম্নচাপ– উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। পশ্চিম ওউত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে। অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম স্থলভাগে প্রবেশ করতে পারে। বুধবার রাতের মধ্যে বিশাখাপত্তনম থেকে গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমে এটি স্থলভাগে প্রবেশ করবে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। পশ্চিম ওউত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে। অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম স্থলভাগে প্রবেশ করতে পারে। বুধবার রাতের মধ্যে বিশাখাপত্তনম থেকে গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমে এটি স্থলভাগে প্রবেশ করবে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা-নিম্নচাপ গভীর হতেই সমুদ্র উত্তাল হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের বাংলাদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে-আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা। পুরুলিয়া এবং বীরভূম পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা।

শুক্রবার পাঁচ জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গে-আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এই ছয় জেলার বেশিরভাগ এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সর্তকতা। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা।শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে।

কলকাতা-আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ মূলত মেঘলা আকাশ ; কখনো আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা। কাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬.৯ মিলিমিটার।