প্রসুতি মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল নাগেরবাজার, ডাক্তারের লাইসেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ পরিবারের

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা :অভিযোগ, মঙ্গলবার সকালে নাগেরবাজারের সাতগাছিতে অলিভিয়া নার্সিংহোমে পাতিপুকুর অঞ্চলের বাসিন্দা শর্মিষ্ঠা হালদারকে প্রসব যন্ত্রনা নিয়ে ভর্তি করা হয়। এরপরে ওইদিন বিকেলে সন্তানের জন্ম দেয় শর্মিষ্ঠা। এর কিছু পরেই পরিবারের লোক জানতে পারে শর্মিষ্ঠার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসক মঞ্জুশ্রী সামন্ত ও নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতে শর্মিষ্ঠার শারিরীক অবস্থার অবনতি হয়।

তাদের নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বলা হয় রোগীর রক্তের প্রয়োজন রয়েছে। সেই মতো তারা রক্ত জোগার করেন। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ ঠিকমতো চিকিৎসা না করা রোগীর মৃত্যু হয়। এদিন সকালে তারা জানতে পারে রোগীর মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মহিলার পরিবারের সদস্যরা। তারা নার্সিংহোম কার্যত অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্রমে সেই বিক্ষোভ যশোর রোডে এসে পড়ে।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ করা হয়। পরিবারের অভিযোগে ভিত্তিতে পুলিশ একটি মামলাও রুচু করে। কিন্তু তাসত্বেও বিক্ষোভ থেকে সরে আসেনি পরিবারের সদস্যরা। তাদের দাবি অবিলম্বে মঞ্জুশ্রী সামন্তের লাইসেন্স বাতিল করতে হবে ও এই নার্সিংহোমটাকে বন্ধ করতে হবে। ঘটনা আরো বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।