পুজোর পরেই রাজ্যে পুরভোটের ভোটের দামামা,জেনে নিন সম্ভাব্য তারিখ

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : পুজোর পরেই কলকাতা-সহ রাজ্যের ৭ পুরসভায় ভোট? ভোটগণনা কবে? জেনে নিন পুরভোটের সম্ভাব্য তারিখরাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে জানা গেছে, দুর্গাপুজো ও দীপাবলি কাটার পরপরই কলকাতা-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ৭টি পুরসভায় ভোটগ্রহণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
সম্ভাব্য তারিখ ও সময়সূচীঃ জানা যাচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ অর্থাৎ ২৭ বা ২৮ নভেম্বর হতে পারে ভোট (Polling)।আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে অক্টোবর মাসের শেষ সপ্তাহে।
এবং ভোটগণনা ও ফলাফল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ।
৭টি পুরসভায় নির্বাচন হতে চলেছে;
প্রথম দফায় যেসব পুরবোর্ড বা পুরনিগমে ভোট করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে:
কলকাতা পুরনিগম (KMC)
হাওড়া পুরনিগম (HMC)
বালি পুরসভা
হলদিয়া পুরসভা
ধূপগুড়ি পুরসভা
কালিম্পং পুরসভা
কার্শিয়ং পুরসভা
প্রশাসনিক ও নির্বাচনী প্রস্তুতি
বুথ সংখ্যা: এই ৭টি পুর এলাকা মিলিয়ে মোট ৬,৩০১টি বুথে ভোট গ্রহণ করা হবে।
ইভিএম প্রস্তুতি: রাজ্য নির্বাচন কমিশনের হাতে ইতিমধ্যেই পর্যাপ্ত সংখ্যক ইভিএম রয়েছে (প্রায় ২১,১৮৪টি ব্যালট ইউনিট ও ১৯,৫৬৪টি কন্ট্রোল ইউনিট)। জেলাগুলিতে ইভিএম পাঠানোর নির্দেশও চালু করা হচ্ছে। এছাড়াও কমিশন প্রশাসনিক প্রস্তুতি এবং চূড়ান্ত খসড়া তৈরির বিষয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডেকেছে।
কলকাতা পুরসভায় ২০৯ টি ওয়ার্ড, হাওড়া পুরসভার ৬৮টি ওয়ার্ড, বালির ৩৫টি ওয়ার্ড, হলদিয়ার ২৯টি ওয়ার্ড, কালিম্পং পুরসভায় ২৩টি ওয়ার্ডে হবে ভোট। অন্য দিকে, রাজ্যের বাকি ১২২টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে। সেই কারণে মনে করা হচ্ছে ওই পুরসভাগুলিতে নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।