রাজ্যসভা উপনির্বাচন নিয়ে বৈঠক নিলাম মিনার

আসন্ন রাজ্যসভা উপনির্বাচন নিয়ে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনা।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা :আগামী ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গে আসন্ন রাজ্যসভা উপনির্বাচন। আর এই নির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনা । বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব, রিটার্নিং অফিসার (RO), অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO) সহ অন্যান্য আধিকারিকরা।

বৈঠকে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আধিকারিকদের মধ্যে সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। প্রসঙ্গত রুক্মিণী মল্লিক বা কোয়েল মল্লিকের পদত্যাগের পর এই আসনটি ফাঁকা হয়। আর সেই আসনেই আগামী 16 অক্টোবর রাজ্যসভা নির্বাচন ঘোষনা করে জাতীয় নির্বাচন কমিশন।

দেশজুড়ে যখন জাতীয় নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। তখন আসন্ন রাজ্যসভার নির্বাচন নিয়ে তৎপরতা অব্যাহত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। আগামী ১৬ অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে হবে ভোট। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, দুর্গাপুজোর ষষ্ঠী অর্থাৎ দেবী দুর্গার বোধন-এর দিনেই হচ্ছে ভোট। ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই দিনে হবে গণনা ও ফলপ্রকাশ। মনোনয়ন জমার শেষ দিন ৬ অক্টোবর, প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর।