“মমতার লোকেরাই ওঁর চুরি বাইরে আনছে!”

বামেরা দেশদ্রোহী! তাই ওদের দেশ থেকে উৎখাত করতে হবে,মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি তার লোকেরাই প্রকাশ করে দিচ্ছে,কটাক্ষ পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-এর।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাসের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। ইডির স্ক্যানারে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এক্স হ্যান্ডেলে ইডির দাবি,ইন্দ্রনীলের টাকা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ঢুকেছে। এ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, “ভাইপোকে তো টাকা তোলার মেশিন বানিয়েছিলেন।” মমতাকে ‘দেশদ্রোহী’ বলে গ্রেফতারির দাবি তুললেন মন্ত্রী।

বামেদেরকেও ছেড়ে কথা বললেন না তিনি। বামপন্থীরা সবসময়ের জন্য দেশ বিরোধী। ওরা দেশের মানুষ কে সবসময় ভুল বোঝায়,ওরা দেশদ্রোহী। তাই ওদের উৎখাত করতে হবে। তোপ পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এর। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে চোর ছিলো তা এখন ওর দলের লোকেরাই প্রকাশ করে দিচ্ছে। ইন্দ্রনীল সেন তো সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গান শোনাতেন। আজ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির কথা বলে দিচ্ছে ইন্দ্রনীল। আস্তে আস্তে মমতার সব চুরি ধরা পড়বে,দাবি রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এর।

অনুব্রত মণ্ডলের অফিসে হামলা ভাঙচুরের ঘটনাও নাটক ছিল বলে মন্তব্য় করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং । ইচ্ছা করেই জনরোষ থেকে বাচতে লোক দিয়ে এই নাটক করেছে, এমনই বলেন মন্ত্রী অর্জুন সিং এর।

এখানেই শেষ নয়, অর্জুন সিং বলেন, মমতার সিম্বল শুধু নয়, এবার মমতাই বিদায় নেবে। দেশ বাঁচবে, রাজ্য বাঁচবে বলে জানালেন অর্জুন সিং।