ভোটারদের ভয় দেখানো হচ্ছে; অভিযোগ মিলন প্রধানের নির্বাচনী এজেন্টের

ভোটের দিন থেকেই ঘটনাবহুল রেজিনগর ও নন্দীগ্রাম। ৩৪ কোম্পানি ও নন্দীগ্রাম রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী শ্রী মিলন প্রধানের নির্বাচনী  এজেন্ট সুব্রত মহাপাত্র।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ১৯৩ নম্বর বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছে কংগ্রেস।নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী শ্রী মিলন প্রধানের নির্বাচনী এজেন্ট।

এছাড়াও ইলেকশন এজেন্ট দাবি করেছেন বয়াল ২ জিপির ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর বুথ সম্পূর্ণভাবে দখল হয়ে গিয়েছে এবং গোকুলনগরের ২৫০ থেকে ২৬৯ নম্বর বুথে ধারাবাহিক ও সংগঠিতভাবে বুথ রিগিং চলছে বলে অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে ওই বুথগুলিতে যেন অবিলম্বে CAPF, QRT ও ফ্লাইং স্কোয়াড পাঠানো হয় এবং অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা হোক এছাড়াও এবং সিসিটিভি ও ওয়েবকাস্টিং ফুটেজ সংরক্ষণের দাবি জানানো হয়েছে।এছাড়াও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।সব মিলিয়ে ভোটের দিন সরগরম নন্দীগ্রাম।