পিতৃপুরুষের উদ্যশ্যে তর্পণের জন্য বাঁকুড়ার সতীঘাটে উপচে পড়ল ভিড়, রাজনৈতিক শহিদদের উদ্দেশ্যে তর্পণ করলেন মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা
পিতৃপুরুষের উদ্যেশ্যে তর্পণের জন্য আজ ভোর থেকে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। তর্পণে যোগ দিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু, বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা। মহালয়ার এই সন্ধীক্ষণে প্রয়াত পিতৃপুরুষের প্রতি তিল জল নিবেদনের লক্ষ্যে রীতি মেনে বাঁকুড়ার সতীঘাটে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। ভোর থেকে বেলা যত বেড়েছে ততই ভিড় আরও বেড়েছে। এদিন তর্পণের উদ্দেশ্যে সতীঘাটে সাত সকালে হাজির হন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে রাজনৈতিক শহিদদের উদ্যেশ্যে তর্পণ নিবেদন করেন মন্ত্রী। বিশ্ব শান্তি ও বাংলার উন্নয়নের কামনা জানিয়ে তর্পণ করেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা। পূর্ব পুরুষের পাশাপাশি বাংলা তথা দেশের উন্নয়নের কামনায় তর্পণ নিবেদন করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও।