সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বরদাস্ত নয়, কড়া বার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কিং খলিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, সৌদি আরবে যা ঘটেছে তা কোনও ভাবেই সহ্য করা যায়না। ভারতের বিদেশ মন্ত্রকও এই ঘটনার নিন্দা করে বলে, ‘‘গত কয়েকদিনে রিয়াদের কিং খলিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রমাগত আক্রমণের তীব্র নিন্দা জানাই আমরা। ১০ অক্টোবরের ভয়ঙ্কর হামলাটিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েক জন এবং সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। এই আক্রমণ দ্রুত থামানো প্রয়োজন।’’ এবার মার্কিন প্রেসিডেন্ট তীব্র নিন্দা করেছেন এই ঘটনার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খলিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । শনিবার রাজধানী রিয়াধে এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং তিন শতাধিক মানুষ গুরুতর জখম হয়েছে। হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য নির্ধারিত ৩ ও ৪ নম্বর টার্মিনাল চত্বরে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, উল্লেখ্য সেখানে কোনও সামরিক সুবিধা ছিল না। বিমান বন্দরের এক আধিকারিকের বক্তব্য, “আচমকা এই হামলায় গোটা বিমানবন্দর চত্বর নিমেষেই এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়।”হামলার পর বিমানবন্দরে পুলিশ মোতায়েন করা হয় এবং সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।ফ্লাইটরাডার২৪ ট্র্যাকারের (উড়ান সম্পর্কিত তথ্য সরাসরি পাওয়ার ব্যবস্থা) তথ্য অনুযায়ী, বিমানগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং আকাশসীমায় কড়া নজরদারি চলছে। গত বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে এমনই এক হুথি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছিল তিনটি বিমান।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “সৌদি আরবে যা ঘটেছে তা কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এবং বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি বাহিনীকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছি।” পাশাপাশি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও হামলায় এক মার্কিন নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,নির্দোষ সাধারণ মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”সরকারি বিবৃতিতে থেকে জানা গিয়েছে, নিহতদের মধ্যে চার জন সৌদি নাগরিকের পাশাপাশি বাংলাদেশ, আমেরিকা, মিশর, প্যালেস্টাইন, জর্ডন, সিরিয়া এবং সুদানের নাগরিকেরা রয়েছেন।