সাগরে আক্রান্ত বঙ্কিম হাজরার জামাই,বিজেপির বিরুদ্ধে অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শাসক দলের হেভিওয়েট নেতার আত্মীয় এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সরাসরি রাজনৈতিক রোষের মুখে পড়েছেন।স্বপন প্রধান সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার জামাই ।সাগরের কালীবাজার এলাকার একটি চায়ের দোকান। বিজেপি কর্মী-সমর্থকরা মাটি ফেলে চড় চাপড় মারে। উত্তেজিত হয়ে পড়ে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিশ্বজিৎ নস্কর,নিজস্ব সংবাদদাতা

সাগরের কালীবাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন স্বপন প্রধান। সেই সময় হঠাৎই বিজেপি নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন এবং তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে কিল, চড় ও থাপ্পড় মারা হয়। স্বপন প্রধানকে মারধরের হাত থেকে রক্ষা করতে এলাকার সাধারণ বাসিন্দারা এগিয়ে আসেন। এর ফলে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে গঙ্গাসাগর উপকূল থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্বপন প্রধানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর বা আইনি প্রক্রিয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, অতীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হুমকি প্রদর্শন, জমি দখল এবং চাকরি দুর্নীতির মতো বিভিন্ন অভিযোগে স্থানীয় মানুষের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে ছিল। এই ঘটনা সেই জমে থাকা ক্ষোভেরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এই চাঞ্চল্যকর ঘটনা এবং অভিযোগের বিষয়ে প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে সাগর এলাকায় রাজনৈতিক মহলে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।