যৌন কর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির জন্মদিনে যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের জন্য আন্তরিক ভাবে সচেষ্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । এবার দিল্লীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিফ সেক্রেটারির সাথে দেখা করে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা প্রদানের জন্য আর্জি জানালেন তিনি । শুধু তাই নয়, দুর্বারের পূজার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওনাদের সচিব বিশাখা লস্করের হাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চিঠির রিসিভ কপি তুলে দিলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
চন্দ্রচূড় বাবুর বক্তব্য যে স্থানের মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি হয় সেই স্থানের নারীরা সমাজে কখনোই ব্রাত্য হতে পারেননা । তাঁদের গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত হওয়া প্রয়োজন । সেই সাথে আমাদেরও সামাজিক ও মানবিক ভাবে উদার হতে হবে । একই জল মাটি ও আবহাওয়ায় বড় হয়েও কেন যৌণ কর্মীদের সন্তানরা মাথা উঁচু করে বাঁচতে পারবেনা ? কে বলতে পারে তাদের মধ্যে থেকেই উঠে আসতে পারে ভারতবর্ষের আগামী ভবিষ্যত । শুধু আমাদেরকে উদার মনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে । যৌন কর্মীরা যাতে এইডস বা অন্যান্য যৌন রোগ সংক্রমণ থেকে তাদের সুরক্ষিত থাকেন সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে কারণ তাঁদের সুস্থতার সাথে সমাজের সুস্থতাও অঙ্গাঙ্গী ভাবে যুক্ত । আর তাঁরা শ্রমিকের মর্যাদা পেলে ভারত সরকারের শ্রমন্ত্রক ও শ্রম আইনের আওতায় এসে অনেক সুযোগ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, এই সামাজিক আন্দোলনে যৌন কর্মীদেরও আন্তরিক ভাবে আমাদের পাশে থাকতে হবে কারণ তারাও দীর্ঘদিন ধরে এই দাবী করে আসছেন । অতীতে এস.আই.আর. এর সময় আমরা দিল্লী গিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, প্রধানমন্ত্রী দপ্তর ও ভারতের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে যৌন কর্মীদের জন্য আলাদা ক্যাম্প স্পেশাল ক্যাম্প করে ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করা হয় তাঁদের পক্ষ থেকে । আগামী দিনেও হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আমাদের ঐতিহাসিক মুভমেন্টে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে কারণ দীর্ঘদিন ধরেই যৌন কর্মীদের শুধু আশা দিয়ে গিয়েছে কিছু সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আজও তারা শ্রমিকের মর্যাদা পাননি ।চন্দ্রচূড় বাবু্রা তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিত অনুরোধ জানিয়েছেন,পাশাপাশি তাঁর আরও বক্তব্য, আগামী দিনে জনতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও রাজ্যপাল শ্রী আর.এন.রবির সাথে দেখা করে সোনাগাছী সহ পশ্চিমবঙ্গের সমস্ত যৌনপল্লীর মহিলাদের শ্রমিকের মর্যাদা প্রদানের জন্য অনুরোধ করবেন তাঁরা।