চোরবাগানে মৃত্যুমিছিল! শিক্ষা নিয়ে ৩টি পুজো কমিটিকে নোটিশ দমকলের। অগ্নি-নিরাপত্তায় গাফিলতির জেরে কলকাতার বড় ও নামী ৩টি পুজো কমিটিকে নোটিশ পাঠালো দমকল বিভাগ। চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারাল এবং ত্রিধারা সম্মিলনী, এই ৩টি পুজো কমিটিকে নোটিশ দেওয়া হয়েছে।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
রাজ্য সরকারের উচ্চ-ক্ষমতাসম্পন্ন দলের পরিদর্শনে একাধিক ত্রুটি ধরা পড়েছে। ত্রিধারা সম্মিলনীর অন্দরসজ্জায় বিপুল পরিমাণ অতিদাহ্য সামগ্রীর ব্যবহার হয়েছে বলে উচ্চক্ষমতাসম্পন্ন দলের পরিদর্শনের পর জানানো হয়েছে। ত্রিধারা সম্মিলনীতে কোনও কারণে আগুন লাগলে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়ে জীবনহানির আশঙ্কা রয়েছে। ত্রিধারায় অবিলম্বে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই ৩টি পুজো কমিটিকে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিয়াইপি এন্ট্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে , মন্ডপের ভেতরে মাতৃ প্রতিমার ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে ।
উল্লেখ্য, চোর বাগান পূজা মণ্ডপের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রবিবার গভীর রাত পর্যন্ত ১৯ জনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ১৯ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুজোর আগামী দিনগুলি প্রত্যেকটি পুজো কমিটিকে বাধ্যতামূলকভাবে এই নির্দেশিকা জানিয়ে দিল লালবাজার যা প্রত্যেকটি কমিটিকে মানতে হবে বলে বাধ্যতামূলক করা হয়েছে।