প্রতিমার মাঝে নয়, মা লুকিয়ে আছেন প্রতিটি নারীর অন্তরে। বাঙ্গুর এভিনিউ এই জীবন্ত রূপ যেন সেই পরম সত্যকেই মনে করিয়ে দেয়। শুভ শারদীয়ায় প্রতি বছরই প্রজাপতি ভ্রমকুমারি বাঙালি সনাতন ধর্মে দেবী দুর্গাকে কেবল মাটির মূর্তিতে নয়, বরং সমস্ত নারীজাতির মধ্যে ‘মাতৃরূপ’ হিসেবে কল্পনা করে থাকেন ।

বিশ্বজিৎ পল, নিজস্ব সংবাদদাতা
কলকাতার দুর্গাপূজার ইতিহাসে বাঙ্গুর এভিনিউ অঞ্চলের পূজা মণ্ডপগুলো বরাবরই তাদের গভীর দর্শন এবং শৈল্পিক ভাবনার জন্য পরিচিত। যখন কোনো মণ্ডপে মাটির প্রতিমার বদলে বা তার পাশাপাশি জীবন্ত রূপকে ফুটিয়ে তোলা হয়, তখন তা কেবল একটি উৎসবের আঙিনায় সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী বার্তা।

বর্তমানে যেখানে থিমের ছড়াছড়ি সেখানেই কলকাতার বাঙ্গুর এভিনিউতে পুজিত হচ্ছে জীবন্ত দুর্গা। মহা ষষ্ঠী থেকে যা চলবে দশমী পর্যন্ত। জীবন্ত দুর্গাকে দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। মূলত ব্রম্মা কুমারী সংস্থার তরফে এই পুজোর আয়োজন করা হয়। যেখানে শুধু মা দুর্গা জীবন্ত নয় তার সঙ্গে লক্ষ্মী, গনেশ, সরস্বতী ও কার্তিক জীবন্ত। মূলত বর্তমান যুগে মানুষ যে স্ট্রেস ফুল জীবন কাটাচ্ছে তা থেকে মানুষকে মুক্তি দিতেই তাদের এই জীবন্ত দুর্গার পুজো বলে জানান পুজোর উদ্যোক্তারা।