হলিউডে হৃতিকের দাপট! ল্যাকমার মঞ্চে নজরকাড়া লুকে অভিনেতা

লস অ্যাঞ্জেলেসে ল্যাকমা (লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অফ আর্ট)-এর আর্ট + ফিল্ম গালায় নজর কাড়লেন বলিউড তারকা হৃতিক রোশন। অনুষ্ঠানের ১৫তম এডিশনে উপস্থিত ছিলেন হলিউডের একাধিক অভিনেতা, পরিচালক, শিল্পী এবং বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মাঝেই নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে নজর কাড়েন হৃতিক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অনুষ্ঠানে ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির তৈরি বিশেষ টাক্সিডো পরে হাজির হয়েছিলেন অভিনেতা। সংস্থাটির লক্ষ্য আড়ম্বরের বদলে মার্জিত ও রুচিশীল পোশাকের মাধ্যমে আভিজাত্য তুলে খ এ বছরের অনুষ্ঠানে সম্মান জানানো হয় ‘ডিউন’ ছবির পরিচালক ডেনিস ভিলনুভ এবং শিল্পী ভিজা সেলমিন্সকে। চলচ্চিত্র ও শিল্পকলায় তাঁদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়।

প্রতি বছর আমন্ত্রণের ভিত্তিতে আয়োজিত এই গালায় সিনেমা, শিল্পকলা, ফ্যাশন, ব্যবসা এবং সমাজসেবার জগতের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হন। আন্তর্জাতিক স্তরে পরিচিত তারকা, শিল্পী ও উদ্যোগপতিরা এই অনুষ্ঠানে যোগ দেন। এবারের আসরে হৃতিকের উপস্থিতি ভারতীয়দের কাছে বিশেষ গর্বের মুহূর্ত। কারণ, এই প্রথম কোনও মূলধারার ভারতীয় অভিনেতা এই অনুষ্ঠানে অংশ নিলেন।

৭ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল বিলাসবহুল ফ্যাশন সংস্থা গুচি। শিল্পকলা, সিনেমা ও সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং উদ্যোক্তা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইভা চাউ অনুষ্ঠানের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানে হৃতিককে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রযোজক কবিতা গুপ্তা। তিনি একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং আন্তর্জাতিক এমি বোর্ডের সদস্য। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় প্রতিভাদের তুলে ধরার কাজ করে চলেছেন তিনি।

তারকাখচিত এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হ্যাঙ্কস, টিমোথি শ্যালামে, নিকোল কিডম্যান, অ্যান্ড্রু গারফিল্ড, আনিয়া টেলর-জয়, রুফাস সিওয়েল, অ্যাশলে পার্ক, জেসিকা উইলিয়ামস এবং মনিকা বারবারোর মতো হলিউড তারকারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বের পরিচিত উদ্যোক্তা ও ফ্যাশন জগতের তারকারা। তাঁদের মধ্যে ছিলেন কাইলি জেনার এবং কিম কার্দাশিয়ান। প্রতি বছর আয়োজিত ল্যাকমা আর্ট + ফিল্ম গালায় শিল্পকলা ও চলচ্চিত্র জগতের এমন ব্যক্তিদের সম্মান জানানো হয়, যাঁদের কাজ সৃজনশীল জগতে বিশেষ অবদান রেখেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্প ও সিনেমার জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের এক ছাদের নীচে নিয়ে আসা হয়।