টালায় জলের পাইপলাইন ফেটে বিপত্তি!

সকালে আচমকাই উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় বিপত্তি। টালা সংলগ্ন রেললাইনের নিচে থাকা ৭২ ইঞ্চির জলের পাইপলাইন ফেটে জলমগ্ন হয়ে পড়ল একাধিক এলাকা। বনমালী সরকার স্ট্রিট বিধান সরণির একাংশ হাটখোলা সহ আশপাশের বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে যায়।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

জানা গিয়েছে সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেল ইয়ার্ডের ভিতরে এই ঘটনা ঘটে। পুরনো ব্রিটিশ আমলের এই পাইপলাইনের মাধ্যমে টালা জলাধার থেকে শহরের বিভিন্ন প্রান্তে জল সরবরাহ করা হয়। এটি অন্যতম গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন পাইপলাইন।পাইপলাইন ফেটে যাওয়ার জেরে এলাকায় জল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে জল সরবরাহও।

আচমকা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা পুরসভাকে বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে কলকাতা পুরসভার দাবি টালা পাইপলাইনে অতিরিক্ত চাপের জেরেই এই বিপত্তি। পরিস্থিতির উপর নজর রাখছে পুরসভা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত উত্তর কলকাতার টালা জলাধার থেকে এই পাইপের মাধ্যমেই জল সরবরাহ করা হয়। ফলে উত্তর ও মধ্য কলকাতার একাধিক অংশে পানীয় জল সরবরাহ কলকাতা পুরসভা ও পুর জল সরবরাহ বিভাগের ও নিকাশি বিভাগের ডিজি , ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছেন। সকাল থেকে পাইপের ভেতরের জলের চাপ কমানোর ও যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই,স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। মন্ত্রী উমেশ রায়ের দাবি টালা এই জায়গায় পাইপ লাইন ব্রিটিশ আমলের। বিগত সরকার গুলি কোনো কাজেই করেনি। যার ফল সাধারণ মানুষ কে ভুক্তে হচ্ছে বলে অভিযোগ করলেন উমেশ রাই। তার দাবি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

একই ভাবে কলকাতা পুর সভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে ঘটনার খবর পেয়েই সাতসকালে ঘটনাস্থলের পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন কলকাতা পুর সভার পক্ষ থেকে দ্রুততার সঙ্গে মেরামতি কাজ চলছে। সাময়িক ভাবে উত্তর কলকাতা ও মধ্য কলকাতায় জল সরবরাহ আপাতত বিঘ্নিত হতে পারে বলে জানান তিনি। অন্য দিকে স্থানীয় কাশিপুর বেলগাছিয়া বিধায়ক রীতেশ তিওয়ারি অভিযোগ বিগত কোনো সরকারই কাজ করেনি। না কংগ্রেস না বাম আর না বিগত 15 বছর ক্ষমতায় থাকা মমতা সরকার। শুধু নীল সাদা রঙ করেছেন তারা। ফলে এই এলাকা জুড়ে একটু জল হলেই জল জমার সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষ কে। তিনি পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডে সহ পুর আধিকারিক দের বিভিন্ন জায়গায় চিহ্নিত করেছেন। ফলে তিনি আশাবাদী এই সরকার সমস্যার গভীরে গিয়ে সাময়িক নয় দীর্ঘস্থায়ী পথে সমস্যার সমাধান করবে বলে জানালেন রিতেশ তিওয়ারি। এদিন যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইনের মেরামতির কাজ শুরু করেছে। কাটার মেশিন থেকে নিয়ে জেসিবি মেশিন, মেকানিকল সেয়ার মেশিনের মাধ্যমে দ্রুততার সঙ্গে মেরামতি কাজ নেমে পড়েছেন কলকাতা পুর সভা এবং রেলের কর্মীরা। এলাকায় জল জমা পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে।