৪ বছর ধরে তালাবন্ধ ১৩ কোটি টাকার মৎস্য হাব!

উদ্বোধনের স্বপ্ন ছিল নতুন কর্মসংস্থানের। আশা ছিল, মাছ চাষ ও মৎস্য শিল্পকে কেন্দ্র করে খুলবে শিল্পায়নের নতুন দিগন্ত। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা

প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি মৎস্য হাব আজও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েক হাজার মৎস্যজীবী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থলে বিলবল্লীর ৫২ হাজার একর জমির মধ্যে ১০ হাজার একর জলশায় ঘিরে বিলবললি এলাকায় ২০২২ সালে এই মৎস্য হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন রাজ্য সরকারের আমলে মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ করে প্রকল্পটি গড়ে তোলা হয়। তৎকালীন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এলাকার বিধায়ক বীণা মণ্ডলের উদ্যোগে এই প্রকল্প ঘিরে আশার আলো দেখেছিলেন এলাকার মানুষ।এই আশায় এখন বিশ বাঁও জলে |চার বছর আগে ঢাকঢোল পিটিয়ে এই কাজ শেষ হলেও এলাকার মৎস্যজীবীদের কোন উপকারে আসেনি মধ্যে চার বছর পরে এই মস্য হারবের পরিকাঠামো ইতিমধ্যেই নষ্ট হতে বসেছে কী কারণে সেদিন এই অপরিকল্পিতভাবে এই মৎস্য হাব করা হয়েছিল ? উঠছে প্রশ্ন। এই প্রজেক্ট নিয়ে নানা দুর্নীতির কথাও স্থানীয় মেয়েদের মুখ থেকে শোনা যায় সঠিকভাবে তদন্ত করে অনতিবিলম্বে এই মৎস্য হাতটি চালু করার জন্য সংশোধিত দফতরের কাছে আবেদন রেখেছেন স্থানীয় মৎস্যজীবীরা।