বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আতঙ্ক বাড়াচ্ছে ‘আকভান’!

অর্ণব’, ‘মুরাসু’র পর বঙ্গোপসাগরে অল্প সময়ের মধ্যে ফের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ। আবহবিদদের মতে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। যা হয়ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিনত হতে পারে। তাহলে কী বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে দুর্যোগের কালো মেঘ? আরও একটি ঘূর্ণিঝড়?
এই প্রশ্নই এখন আবহাওয়াবিদদের মনে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

উপগ্রহচিত্রে ধরা পড়েছে বঙ্গোপসাগরের অবাক করা ছবি। স্যাটেলাইটে কি ধরা পড়েছে জানাবো আজকের এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন। বঙ্গোপসাগরের উপরে ঘনিভূত হচ্ছে ঘূর্নাবর্ত। উপগ্রহচিত্রে বিস্তীর্ণ মেঘপুঞ্জের উপস্থিতি এবং আবহাওয়ার নতুন একটি সিস্টেমের সম্ভাব্য উৎপত্তি ঘিরে উঠছে প্রশ্ন। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ অতিগভীর নিম্নচাপ এবং তারপরে কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে? উঠছে এই প্রশ্নও। তবে এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিশ্চিত করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানাচ্ছেন আবহবিদরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর নজর রাখছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে তৈরি হওয়া নিম্নচাপের দিকে। সেটি কতটা শক্তি সঞ্চয় করবে সেই বিষয়টি নিশ্চিত হলে তবেই আবহবিদরা পূর্বাভাস দিতে পারবেন ওই সিস্টেম শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেই বিষয়ে।

বঙ্গোপসাগরের উপরে যে সিস্টেমটি তৈরি হচ্ছে তার প্রভাব কি বঙ্গে পড়বে? এই প্রশ্ন এখন বঙ্গবাসীর মনে। অতীতে ফনি, আমফান, আইলার মত ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে বঙ্গবাসী,।ঘূর্ণিঝড়গুলির ফলে বঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতিয়ও হয়েছে। তাই বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা জাগলেই অবশ্যই মনের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক। বঙ্গে নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব কি পড়বে? তবে এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নতুন এই সিস্টেমের সম্ভাব্য গতিপথ সম্পর্কে যতটুকু ধারণা করা হচ্ছে, তাতে এর সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন এই সিস্টেমের প্রভাব বাংলায় না পড়লেও সাগর থেকে আসা জলীয় বাষ্পের জন্য বাংলায় শীতের আগমনে তা বাধা তৈরি করতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

বুধবার ভারতের ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহে ধরা পড়া ইনফ্রা-রেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ জুড়ে ঘন মেঘের আনাগোনা দেখা গিয়েছে। ভারতীয় উপমহাদেশের পূর্ব দিক ঘেঁষেও রয়েছে মেঘের বড়সড় বলয়। জা নিয়ে বৈজ্ঞানিক মহলে পড়েছে শোরগোল। তবে এই মেঘপুঞ্জ সক্রিয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতির ইঙ্গিত দিলেও, এই উপগ্রহচিত্র এখনই কোনও ঘূর্ণিঝড়ের জন্মের প্রমাণ নয় বলেই মনে করা করছেন আবহবিদরা। তবে সমুদ্রের উষ্ণতা সেই সম্ভাবনা পুরোপুরি বাতিল করেও দিচ্ছে না।

আইএমডি-র সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে শুরু করেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ভাবে সিস্টেমটির উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এর পরে তার গতিপথ ও শক্তি কতটা বদলায়, সেটাই নজরে রাখছেন আবহওয়াবিদরা। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তহলে সিস্টেমটির আরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে পাচ্ছেন না আবহাওয়াবিদেরা। তবে সবই নির্ভর করছে সিস্টেমটির গতিপ্রকৃতির উপর। তাই বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সিস্টেমটিকে প্রতিনিয়ত নিরীক্ষণ করে চলেছেন আবহাওয়াবিদেরা।