দাদাসাহেব ফালকে পেলেন টেলর সুইফট

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের পুরস্কারের তালিকায় দেশ-বিদেশের তারকার মেলা। আন্তর্জাতিক বিভাগে টেলর সুইফট, জেমস ক্যামেরন, মাইকেল বি জর্ডান থেকে পল থমাস অ্যান্ডারসন—একাধিক তারকার ঝুলিতে এল সম্মান। ভারতীয় সিনেমা ও ওয়েব দুনিয়াতেও পুরস্কারের তালিকায় রয়েছে একাধিক চমক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। বিশ্ব সিনেমায় অসামান্য অবদানের জন্য সম্মান পেয়েছেন ‘অ্যাভাটার’ খ্যাত পরিচালক জেমস ক্যামেরন। ‘সিনার্স’ ছবির জন্য আন্তর্জাতিক ছবিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। সেরা পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তাঁর ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ পেয়েছে সেরা আন্তর্জাতিক ছবির সম্মান।

ভারতীয়দের মধ্যে এ বার বিশেষ নজর কেড়েছে ‘ধুরন্ধর’। সেরা ছবির পুরস্কার পেয়েছে ছবিটি। একই ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। পরিচালক আদিত্য ধর এবং প্রযোজক জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধরও পুরস্কৃত হয়েছেন। অক্ষয় খান্না পেয়েছেন অভিনয়ের স্বীকৃতি।

ওয়েব দুনিয়াতেও ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর জয়জয়কার। ছবিটির পরিচালক হিসাবে সেরা ওয়েব সিরিজ পরিচালকের পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। সিরিজটি নিজেও সেরা ওয়েব সিরিজের সম্মান পেয়েছে। ‘পাতাল লোক’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ অহলাওয়াত এবং ‘দিল্লি ক্রাইম ৩’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ।

অন্য দিকে, ‘সাইয়ারা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন অনীত পাড্ডা। ছবিটি পেয়েছে ‘সং অব দ্য ইয়ার’-এর পুরস্কারও। ইলাইয়ারাজা পেয়েছেন সঙ্গীতে অসামান্য অবদানের সম্মান। সমালোচকদের বিচারে সেরা ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’, সেরা অভিনেতা ঋষভ শেট্টি এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম ধর।

কমেডিয়ান সময় রায়নাও পেয়েছেন ‘কমেডিয়ান অব দ্য ইয়ার’-এর পুরস্কার। সম্মানিতদের তালিকায় রয়েছেন কমল হাসান, স্মৃতি ইরানি, কর্ণ অউজলা, বিনীত কুমার সিং, রীতেশ দেশমুখ-সহ আরও অনেকে।