ধসের মুখে ট্রেন!

বৃহস্পতিবার ভোরের দিকে ফরাক্কায় রেল লাইনে ধস নামে।

বিশ্বজিৎ মণ্ডল, নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টির জেরে ফরাক্কায় রেল লাইনে ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল। আপ লাইনের সমস্ত ট্রেন চলছে দেরিতে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন আটকে পড়েছে । রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে আপ লাইনে আচমকা ধস নামে । বৃষ্টির জেরে মাটি নরম হয়ে সরে যাওয়ার কারণেই রেললাইনের একটি অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । ঘটনার পরই দ্রুত তৎপর হয় রেল । ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ । 

বৃহস্পতিবার ভোরের দিকে ফরাক্কায় রেল লাইনে ধস নামে। যার জেরে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যদিও রেল প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইনের ধস মেরামতির কাজ শুরু করে। মেরামতির কাজ চলায় গৌড় এক্সপ্রেস সহ বেশকিছু ট্রেন আটকা পড়ে। আটকা পড়ে কিছু ট্রেন। বল্লারপুর দিয়ে ঘুরিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। তবে বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দীর্ঘ চার পাঁচ ঘন্টা আটকে থাকে বলে খবর।

অবশেষে প্রায় পাঁচ ঘন্টা পর লাইনের ধস মেরামতি করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ফলে দীর্ঘক্ষণ ট্রেনের থাকা যাত্রীরা জল এবং খাদ্যের অভাবে চরম সমস্যায় পড়েন। অবশেষে ট্রেন মালদা টাউন পৌঁছায়। আর পৌঁছনোর পরপরই যাত্রীরা খাবার কিনতে দোকানে ভিড় জমান। অনেকে জল নিতে প্ল্যাটফর্মে নামেন। এক কথায় ধসের জেরে ট্রেন আটকা পড়ে ট্রেনযাত্রীদের চরম দুর্ভোগ, ভোগান্তির ছবি ফুটে ওঠে তা বলাইবাহুল্য।