বালি হল্ট বাসস্ট্যান্ডের নীচে ভয়াবহ আগুন!

শুক্রবার সকালে বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচে থাকা একটি বন্ধ দোকানে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। প্রথমে বালি ট্রাফিক পুলিশের নজরে আসে আগুনটি। তারা তৎক্ষণাৎ বালি দমকল বিভাগে খবর দেন। খবর পেয়েই দমকলের ৩টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

রনজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই চত্বরে প্রায় ১৪-১৫টি দোকান ছিল। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে বাকি দোকানগুলো রক্ষা পেলেও ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাস্থলের ঠিক পাশেই বালি স্টেশনের রেললাইন এবং সেখানে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। দমকলের তৎপরতায় মালগাড়িটি নিরাপদে রক্ষা পায়। রেল আধিকারিকদের মতে, আগুন রেলের ওভারহেড ইলেকট্রিক তারে বা সামনে থাকা সিগন্যাল বক্সে ছড়িয়ে পড়লে বড়সড় বিপর্যয় ঘটতে পারত এবং ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হতো।

ওই এলাকায় মোট ১২টি দোকান ছিল বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। তাঁদের তৎপরতায় আগুনের হাত থেকে রক্ষা পায় বাকি দোকানগুলি। তবে ততক্ষণে ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ঘটনাস্থলের পাশ দিয়েই গিয়েছে বালি স্টেশনের রেললাইন। সেই সময় লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। দমকলের দ্রুত পদক্ষেপে সেটিও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। আগুন রেললাইনের বৈদ্যুতিক ব্যবস্থায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এমনকী, বন্ধ হয়ে যেতে পারত ট্রেন চলাচলও। রেল আধিকারিকদের বক্তব্য, আগুনের খুব কাছেই ছিল একটি সিগন্যাল বক্স। সেটি ক্ষতিগ্রস্ত হলে রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত বড় বিপদ এড়ানো গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।