বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়! বাংলার কপালে কী আছে?

ফের নতুন করে বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড়। অর্ণব’, ‘মুরাসু’র পর আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব কতটা পড়বে বাংলায়? কলকাতায় বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস কী থাকছে? জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই সঙ্গে থাকুন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অর্ণব’, ‘মুরাসু’র পর ফের একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগরে ক্রমশ চোখরাঙাচ্ছে সেই ঘূর্ণিঝড় বলে মত আবহাওয়াবিদদের একাংশের। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে চলেছে। শুক্রবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে বলেও মত আবহাওয়াবিদদের। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শনিবার সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে জানা গেছে। রবিবার থেকে সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে শক্তিশালী নিম্নচাপ হয়ে উঠবে বলে মত আবহাওয়াবিদদের। এবিষয়ে জানতে আমরা যোগাযোগ করেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো।

আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলির আশঙ্কা, বঙ্গোপসাগরের সৃষ্ট এই শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে ইরানের তরফ থেকে সেই ঘূর্ণিঝড়ের নাম আগেই ঠিক করে রাখা নাম হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘আকভান’। ফরাসি সাহিত্যে আকভান পৌরাণিক দৈত্য। তবে ঘূর্ণিঝড় কবে তৈরি হবে এবং তার ল্যান্ডফল কোথায় হবে তা নিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। হাওয়া অফিসের বক্তব্য, নিম্নচাপটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা কি তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে। বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপটি বঙ্গ তথা কলকাতার উপর কতটা প্রভাব ফেলবে তাও এখনো স্পষ্ট নয় আবহাওয়াবিদের কাছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপটি তৈরি হচ্ছে তার জন্য তাপমাত্রার পারদ খুব একটা নিম্নমুখী থাকবে না।