ভুয়ো ডাক্তার রুখতে KYD!

ভুয়ো ডাক্তারকাণ্ডের সূত্র ধরে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত সকল চিকিৎসকের নথি যাচাই করা হবে। স্বাস্থ্য ভবনে শুক্রবার এই কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম কাউন্সিলে নথিভুক্ত রয়েছে। তাঁরা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে মান্যতাপত্র পেয়েছিলেন, সেগুলিই যাচাই করা হবে।

রাজ্যে প্রায় লক্ষাধিক ভুয়ো ডাক্তার আছে৷ এবার সব ডাক্তারদের জন্য চালু হচ্ছে নয়া ভেরিফিকেশন পদ্ধতি যার নাম KYD বা নো ইয়োর ডক্টর। SIR এর মতো একটি পদ্ধতি এর দ্বারা মৃত ভুয়ো বা যারা আর চিকিৎসা করেন না তাদের সবার চিহ্নিতকরণ করা হবে। শুক্রবার এই কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়।

শারদ্বত জানিয়েছেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে স্বাস্থ্য দফতর বৈঠক করেছে। রাজ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার ডাক্তারের নাম কাউন্সিলে নথিভুক্ত রয়েছে। সেই চিকিৎসকদের ‘রিভ্যালিডেশন’ করা হচ্ছে। রাজ্যের মন্ত্রীর কথায়, ‘‘বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মান্যতাপত্র আবার যাচাই করা হবে। কেওয়াইডি (নো ইওর ডক্টর) হবে।’’ দু’টি উপায়ে তা করা হবে বলে জানিয়েছেন শারদ্বত। এক, চিকিৎসকেরা এসে নিজের নথি দেখাতে পারেন। যাঁরা তা পারবেন না (বয়স, অসুস্থতা বা দূরত্বের কারণে), তাঁদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে। এই জন্য রাজ্য সরকার বেসরকারি সংস্থার দ্বারস্থ হবে।

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, কাউকে বিব্রত করা হবে না। তিনি জানিয়েছেন, যে সকল চিকিৎসক মৃত বা বিদেশে চলে গিয়েছেন বা দেশে রয়েছেন, কিন্তু আর চিকিৎসা করেন না, তাঁদের নাম‌ও কাউন্সিলের নথিভুক্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে।