শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা উঠে এল সম্মেলনে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার বিজেপির শিক্ষা সেলের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা, মথুরাপুর সাংগঠনিক জেলা, জয়নগর সাংগঠনিক জেলা ও যাদবপুর জেলাকে নিয়ে শিক্ষকদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। শিক্ষক সেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ বিমল শংকর নন্দ ও সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর মহাশয় , যাদবপুর সংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদার ও মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য শ্যামাপ্রসাদ হালদার।
শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরার জন্য প্রতিটা সাংগঠনিক জেলা তৈরি করা হয়। প্রত্যেকটি সাংগঠনিক জেলার একজন করে কনভেনার ও কো কনভেনার তৈরি করা হয়েছে। শিক্ষকদের সমস্যা শোনেন সংগঠনিক জেলার কনভেনার ও কো কনভেনার। বারুইপুর রবীন্দ্র ভবন হলে প্রায় চোদ্দোশোর মতো শিক্ষক শিক্ষিকা রা উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত অতিথিদের ভাষণে যে অভিযোগ উঠে এল তা হল – আগের তৃণমূল সরকার শিক্ষার হাল বেহাল করে দিয়েছিল। বিজেপির শিক্ষা সেলের সমস্ত শিক্ষক থেকে ও মঞ্চের অতিথিদের প্রতিজ্ঞা, যে আগামীদিনে তারা শিক্ষার আমূল পরিবর্তন ঘটাবেন।
২০২৬-এর দক্ষিণ ২৪ পরগনার কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদেরকেও সংবর্ধনা দেওয়া হল এই অনুষ্ঠানের মঞ্চে। জেলার বিজেপির শিক্ষা সেলের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।