দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা; বজ্রপাতের আশঙ্কা।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা:উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বৃহস্পতিবার ফের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি।
নিম্নচাপঃ ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক।সোমবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছবে বুধবার ২৩শে সেপ্টেম্বর সকালে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এর অভিমুখ।
ঘূর্ণিঝড়ঃ আমেরিকান মডেল জিএফএস এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিলেও এখনো পর্যন্ত ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের আশঙ্কাই করছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে অর্ণব; নাম দিয়েছে বাংলাদেশ। তবে এই সিস্টেম নিম্নচাপ রূপে অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বলে জানিয়েছে মৌসম ভবন।
মৎস্যজীবীদের সতর্কবার্তাঃ মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের গভীরে ২১শে সেপ্টেম্বর সোমবার মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা।বুধবার থেকে শুক্রবার ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর মৎস্যজীবীদের বাংলাদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গেঃআজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সব জেলার দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।
শুক্রবার সাত জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গেঃ মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা থাকলে বৃষ্টির পরিমাণ কমবে।বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে।বৃহস্পতিবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতাঃআজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে।
মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে শুক্রবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।