একধাক্কায় বাড়ল পেট্রল ডিজেলের দাম! উৎসবের মরশুমে দুঃসংবাদ

দু’দিন আগেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।এবার একধাক্কায় বাড়ল পেট্রল ডিজেলের দাম।উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ। শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম। পেট্রল ডিজেলের দাম বাড়িয়ে দিল বেসরকারি তেল সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি। পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যাচ্ছে।

আর প্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এই সংস্থার দেশজুড়ে মোট ৭১০৮টি পেট্রল পাম্প রয়েছে । ফলে ওই সমস্ত কেন্দ্রে গেলে বাড়তি এই টাকা দিতে হবে ডিজেল ও পেট্রলে। এই মুহূর্তে দিল্লিতে নায়রা, লিটারপ্রতি ১১৮টাকা ৬৩ টাকা লিটারে বিক্রি করছে পেট্রল। ডিজেল বিকচ্ছে লিটারপ্রতি ১০৩টাকায়। তবে এক একটি রাজ্যে স্থানীয় করের কারণে,এই দাম কিছুটা পরিবর্তিত হবে ভ্যাটের মতো।জুলাই মাসে সামান্য দাম কমালেও। নায়রা এই নিয়ে দ্বিতীয়বার পেট্রল-ডিজেলের দাম বাড়াল এই বছরে।

তবে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে।জেম্ন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও এইচপিসিএলে জ্বালানির দাম যা ছিল তাই রয়েছে। দেশের বাজারের বেশিরভাগ পেট্রল পাম্প এই ৩ রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে।

ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে প্রচুর পরিমাণে করে বেড়েছে তেলের দাম। এর প্রভাব কিন্তু পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দাম নিয়ন্ত্রিত রেখেছিল কেন্দ্র। কিন্তু সেসময়ে তেল সংস্থাগুলি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে তেল সংস্থাগুলির চাপের মুখে বাধ্য হয়ে পড়ে দফায় দফায় পেট্রল এবং ডিজেলের দাম বাড়াতে হয় কেন্দ্রকে। নায়রাও মাঝে মাঝেই অশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া বাজারে পেট্রল-ডিজেলের দাম পরিবর্তন করে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ১০০ ডলারের আশেপাশে। ফলে নায়ারা বাধ্য হয়ে দাম বাড়াতে হল। তবে এর ফলে উৎসবের মরশুমে মধ্যবিত্তের পকেটে টান পড়বে।