মহাদেবের শরণে পুণ্যার্থীরা

বারুইপুরের পুরনো জাগ্রত বুড়ো শিবতলা মন্দিরে পুণ্যার্থীদের ঢল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ​পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরের শ্রাবণী মেলা অত্যন্ত বিখ্যাত এই শ্রাবণী মেলা। শ্রাবণী মেলা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যে সমস্ত শিব মন্দির আছে, সেখানে এই শ্রাবণী মেলা উপলক্ষে ভোর থেকে মানুষের ঢল নেমেছে। শিবের মাথায় জল ঢালার জন্য ঠিক বারুইপুরের একটি পুরনো জাগ্রত বুড়ো শিবতলা রয়েছে। সেখানেই কিন্তু সকাল থেকেই মহিলা পুরুষ উভয় লাইনে দাঁড়িয়ে এই শিবের মাথায় জল ঢালেন।​

প্রতি বছর বাংলা শ্রাবণ মাসজুড়ে (সাধারণত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত) এই মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়। এই বছর পাঁচটা সোমবার পড়েছেএই শ্রাবণী মেলা উপলক্ষে শিবের মাথায় জল দেওয়ার জন্য।

​মূল আকর্ষণ: দেবাদিদেব মহাদেবের আরাধনা। এই সময়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট বা অন্যান্য গঙ্গার ঘাট থেকে পবিত্র জল তুলে পায়ে হেঁটে প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন। কেমন বারইপুর আদিগঙ্গা বাইপাস লাগোয়া গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারা বিভিন্ন শিব মন্দিরে জল ঢালেন। তার পাশাপাশি বারুইপুর কল্যাণপুরের জাগ্রত বুড়ো শিবতলায় শিবের মাথায় জল ঢালছে, ভোর থেকে বেলা বাড়তে ভিড় উপচে পড়েছে এই মন্দির প্রাঙ্গণ এলাকায়। পাশাপাশি প্রতি সোমবার করে এই অত্যাধাই পাঁচটা সোমবার সন্ধ্যা থেকে পুজো শুরু হয় রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পুজোর শেষ হওয়ার পরেই কয়েক হাজার অতিথী এখানে তাদের খাবার ব্যবস্থা করা হয় মন্দির কমিটির তরফ থেকে।​