বৈধ ভোটারের নাম বাদ না যাওয়ার জন্য উদ্যোগ অভিষেকের। শুক্রবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে বিএলও-দের প্রশিক্ষণ পর্ব চলছে। এই পরিস্থিতির মধ্যেই ব্লকস্তরীয় এজেন্টদের নিয়ে জরুরিভিত্তিতে বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার থেকেই এই বৈঠক শুরু হবে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। তবে শুক্রবার বিকেল ৪টে নাগাদ ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে দলের ব্লক স্তরের কর্মীরা।
গোটা রাজ্যে এসআইআর করতে যে সংখ্যায় বিএলএ প্রয়োজন তা তৃণমূলের রয়েছে। বুথ পর্যায়ে সংগঠন থাকার জন্য তৃণমূলের অসুবিধার কিছু নেই। বুথ এজেন্টদের সুবিধার জন্য তৃণমূল আরও বড় একটি সীদ্ধান্ত নিয়েছে। যারা এতদিন ভোটার তালিকার স্ক্রুটিনি করতেন, তারাই এই কাজে বিএলএদের সঙ্গে ও তৃণমূলের এজেন্টদের সঙ্গে থাকবেন। যারা এতদিন এই সমস্ত কাজ করেছেন অভিজ্ঞতার কারণে তাদেরই প্রাধান্য দিচ্ছে তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সমীক্ষা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
বৃহস্পতিবার বিভিন্ন দফায় বিএলএদের দিয়ে বৈঠকে করবে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় হবে এই বৈঠক। এই বৈঠকের নেতৃত্বে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও ব্লক স্তরের সমস্ত কর্মীদের মিলিয়ে মোট ৬ হাজার কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও বৈধ ভোটারদের যাতে নাম না বাদ যায় এই বিষয়ে বলেছিলেন, “একটা মানুষের নাম যদি বাদ যায়। বাংলা থেকে এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবো। যত বড়োই নেতা হোক না কেন মানুষের ক্ষমতার আগে কেউ নেই। কত ক্ষমতা আছে দেখি, আপনি এসআইআর করুন। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, তবে আমাগীদিনে আপনাদের পুরো সিনেমা দেখাবো। দিল্লিতে গিয়ে বাংলার মানুষ সেই ক্ষমতা দেখাবে।”
এই হুঁশিয়ারি আগেও দিয়েছিলেন আভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারে দলের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে বৈঠকে করবেন তিনি। যাতে কোন বৈধ ভোটারের নাম বাদ না যায়। এছাড়াও নভেম্বর মাসের ৪ তারিখ থেকে তিনি পথে নামবেন সেই ইঙ্গিতও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এসআইআর ইস্যুতে ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস।