জয়ন্তীকে ফেলে চলে গেলেন হীরক, প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি

প্রয়াত হলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। শোকের ছায়া টলিউডে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল জয় বন্দ্যোপাধ্যায়ের। গত ১৫ অগস্ট তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। মূলত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। বয়স হয়েছিল ৬২। রেখে গেলেন মা এবং দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর প্রথম স্ত্রী তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

১৯৬৩ সালের ২৩ মে জন্ম অভিনেতার। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু অপরূপা ছবি থেকে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন জয়। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান কিন্তু নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে সাফল্য এনে দেয়। প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও।

বিস্তারিত আসছে…….