“আপনার ব্যাগেজটাকে নেবেন না”, মমতাকে বার্তা অধীরের, নাম না করে কাকে কটাক্ষ কংগ্রেস নেতার?

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রকাশ্য আহ্বান জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এর পাশাপাশি তিনি বলেন, “শুধু আপনার ব্যাগেজটা নেবেন না”। কাকে নিশানা করলেন কংগ্রেস নেতা?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রকাশ্য আহ্বান জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন,“তৃণমূলের যতগুলো বিধায়ক-সাংসদ বেঁচে আছে, তাদের এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবাইকে বলব কংগ্রেসে যোগ দিন। আমরা মেনে নেব। কংগ্রেসের মতো একটা বটগাছের ছায়ায় যখন এবার মমতা আশ্রয় নিয়েছেন, তখন তাঁর উচিত সরাসরি দলে যোগ দেওয়া। শুধু আপনার ব্যাগেজটা নেবেন না। যাকে নিয়ে আপনার এত ঝঞ্ঝাট, তাকে বাদ দিয়ে সবাই মিলে কংগ্রেসে চলে আসুন।” তালে কি নাম না করে নেত্রীর ভাইপোকে নিশানা করলেন কংগ্রেস নেতা?

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী, অধীর চৌধুরী নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ‘ব্যাগেজ’ বলে কটাক্ষ করেছেন।উল্লেখ্য তৃণমূল শিবির ভাগ হওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন সেই সময় দলের অধিকাংশরা। এবার অধির রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি মহল সরগরম ইতিমধ্যেই।