নদিয়ার বেথুয়াডহরিতে কংগ্রেস নেতা খুনের ঘটনায় পরিবারের সাথে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : নদিয়ার নাকাশি পাড়া থানার বেথুয়া ডরিতে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান খুনের ঘটনায় পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নৃশংস খুনের ঘটনায় বর্তমান রাজ্য সরকারকে নিশানা করেন অধীর রঞ্জন চৌধুরী।
উল্লেখ্য শনিবার রাতে বেথুয়া ডহরি তে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান কে নৃশংসভাবে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পরবর্তীতে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে এই সন্দেহে পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি ও সাহেব শেখ মিঠু শেখ গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতদের তোলা হয় কৃষ্ণনগর দায়রা আদালতে।

সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নিহত কংগ্রেস নেতার বাড়িতে ছুটে আসেন জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি আনিসুর রহমান একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী, তৃণমূল সরকারের পতনের পর অনেকেই চেয়েছিলেন আনিসুরের হাত ধরে কংগ্রেসে যোগদান করতে। আর সেটা মেনে নিতে পারিনি এলাকার পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি ও তার স্বামী। তাই দুষ্কৃতীদের দিয়ে বাবা ও ছেলেকে নৃশংস খুন করেছে এরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। বর্তমান বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ, রাজ্যে তো গুন্ডা দমন আইন লাগু হয়েছে তবুও কেন দুষ্কৃতীদের এত উপদ্রব। আমরা দেখতে চাই এর ব্যবস্থা কি নিতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামীদিনে এই খুনের প্রতিবাদে রাস্তায় নামবে কংগ্রেস, অবিলম্বে দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আন্দোলন কাকে বলে তা আমরা বুঝিয়ে দেব আমরা হুঁশিয়ারি অধীর চৌধুরীর।