ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে এ রাজ্যে সরাসরি কোন প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ণিমার ভরা কোটালের মধ্যে এই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গের উপ কূলীয়বর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হতে পারে। তার জন্য আগাম তৎপর রাজ্য প্রশাসন। ইতিমধ্যে বসিরহাট মহকুমার সন্দেশখালি মিনাখা হাড়োয়া হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় মাইক প্রচার শুরু হয়েছে।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
বিভিন্ন জায়গার পাশাপাশি সন্দেশখালি পুলিশ ও ন্যাজাট থানার পুলিশ প্রশাসন মাইক প্রচার শুরু করে সাধারণ মানুষদের সচেতন করছে। সন্দেশখালি ১ নম্বর ও দুই নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন নদীর তীরবর্তী এলাকার মানুষদের মাইক প্রচার করে সচেতন করছেন। অর্ণবের প্রভাব আছেড়ে পড়ার আগে সন্দেশখালি দুই নম্বর ব্লক প্রশাসন ও সন্দেশখালীর বিধায়ক সনদ সরদারের উদ্যোগে সন্দেশখালীর বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় মাইক প্রচার শুরু হয়েছে। মাইক প্রচার এর মধ্য দিয়ে নদীর তীরবর্তী মানুষদের সচেতন করা হচ্ছে।
প্রতিটা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিশেষভাবে সচেতন করা হয়েছে। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যদি কোন অঘটন ঘটে তাহলে এলাকার মানুষদের দ্রুত এই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে।