নির্বাচন না হওয়া পর্যন্ত পুরনো কমিটি বহাল থাকছে ভারতীয় ফুটবল ফেডারেশানে। অন্তর্বর্তী জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চার সপ্তাহের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে। ততদিন পর্যন্ত কল্যান চৌবের নেতৃত্বে অন্তরবর্তী কমিটি কাজ করবে।

ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: কিছুদিনের জন্য অচলাবস্থা কাটলো ভারতীয় ফুটবলের। যতদিন না পর্যন্ত মেয়াদ শেষ হচ্ছে পুরনো কমিটি দায়িত্বে থাকবে ভারতীয় ফুটবলের। বর্তমান সময়ে যে কোন অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন নেই সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। এছাড়াও এক মাসের সময়সীমার মধ্যে ফ্রেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে ফিফার নির্বাসন থেকে আপাতত মুক্তি পাচ্ছে ভারতীয় ফুটবল ফ্রেডারেশন এ কথা একেবারে স্পষ্ট।
২০১৭ সাল থেকে মামলা চলছিল ভারতীয় ফুটবল ফ্রেডারেশনের সংবিধান নিয়ে। এই মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়েছিল যতদিন না পর্যন্ত মামলার সমাপ্ত হচ্ছে বর্তমান কমিটি ভারতীয় ফুটবল নিয়ে কোন সিদ্ধান্ত নেবে না। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কল্যান চৌবের নেতৃত্বে যে কার্যকারী কমিটি বর্তমানে রয়েছে যতদিন না পর্যন্ত নতুন সংবিধান কার্যকর হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনে ততদিন তারাই দায়িত্ব সামলাবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নরসিমা ও এ.এস. চন্দুরকর জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকের মধ্য দিয়ে সংবিধান কার্যকর করতে হবে এবং সুপ্রিম কোর্ট এর আগে যে যে সংশোধনের কথা বলেছে সেগুলিকে মাথায় রেখেই করতে হবে। এবং এই সংবিধান সংশোধনের মেয়াদও বেধে দিল সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যেই নতুন সংবিধান কার্যকর করতে হবে ভারতীয় ফুটবল ফ্রেডারেশনকে।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ভারতীয় ফুটবলের জটিলতা কিছুদিনের জন্য কাটলেও যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধন করতে হবে। এবং কল্যান চৌবের নেতৃত্বে পুরনো কার্যকরী কমিটি আপাদত বহাল থাকছে।