তৃণমূল অঞ্চল সভাপতিকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ

অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অফিস থেকে তৃণমূল অঞ্চল সভাপতিকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ, গ্রেফতার ৪ বিজেপি কর্মীফলতায় কর্মরত অবস্থায় তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে অমিত সরদার, বিজয় দাস, অশোক কর্মকার ও সঞ্জিত শাসমল। তাঁদের মধ্যে তিনজন বিজেপির বুথ সভাপতি বলে জানা গিয়েছে। দলীয় সূত্রের দাবি, ঘটনার পর চারজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।পরিবারের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর দুপুরে ফলতা বলরামপুরের সেচ দফতরের অফিসে কর্মরত ছিলেন বুদ্ধদেব। সেই সময় কয়েকজন পরিচিত ব্যক্তি অফিসে ঢুকে তাঁর সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে বাইরে নিয়ে গিয়ে বাইকে করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁকে আটকাতে পারেননি। পরে ফলতা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়।এরই মধ্যে নামখানার পাতিবুনিয়া থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। কাকদ্বীপ মর্গে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে শনাক্তকরণের জন্য। মৃতদেহটি বুদ্ধদেবের কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।