বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে।আজ আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ও অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ও জারি করা হয়েছে।তবে বিভিন্ন জেলায় একদিকে শুষ্ক আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই ঘূর্ণাবর্ত-এর অবস্থান যা নিম্নচাপে পরিণত হবে। এবং ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের।
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে
দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে।৩১ অক্টোবর থেকে ০৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারেঃ
উত্তরবঙ্গে শুক্রবার ৩০ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দুশ মিলিমিটার পর্যন্ত। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।৩১ অক্টোবর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ১লা নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে আগামী সপ্তাহে এর বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মাঝে শুষ্ক আবহাওয়ার মতন পরিস্থিতি।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টা ১৪.৫ বৃষ্টি হয়েছে শহরে।