বুধবার দুপুরে কুপিয়ে খুনের ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বর্ণবেরিরিয়া রাজবংশী পাড়ায়। জানা গিয়েছে মৃত কৃষকের নাম বাসুদেব দাস । বাড়ি গাইঘাটা থানার নোড়াদহ। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম নাড়ুগোপাল বিশ্বাস।

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা
বাসুদেবের স্ত্রীর অভিযোগ নাড়ুগোপাল ও তার স্ত্রী ঋতুপর্ণা দাস চক্রান্ত করে এই খুন করেছে ঋতুপর্ণা সঙ্গে তার স্বামীর সম্পর্ক ছিল বলে অনুমান তার । ঋতুপর্ণা কে অনেক টাকা পয়সাও দিয়েছে বাসুদেব। সেই টাকা পয়সা চাওয়া নিয়ে বিবাদ হতে পারে। জানা গিয়েছে এদিন সকালে রাজবংশী পাড়ায় লিজ নেওয়া জবা ক্ষেতে পরিচর্যা করতে গিয়েছিলেন বাসুদেব । পাশেই অভিযুক্ত জমি। অভিযুক্ত ঘটনাস্থলে বাসুকে একা পেয়ে এলোপাতাড়ি কোপ দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন ।