নিজের ছেড়ে যাওয়া আসনেই কি বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ শপথ আর পদত্যাগের মধ্যে ব্যবধান ছিল তিন মাস। ৬ এপ্রিল তৃণমূলের সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। ১৬ জুলাই পদত্যাগ করেন। সাংসদ পদে তিনি ছিলেন মাত্র তিনমাস। তাঁর ছেড়ে যাওয়া সেই আসনে এবার ভোট হতে চলেছে ? সেই ভোটের দিনও এবার ঠিক হয়ে গেল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কবে? মনোনয়নপত্র যাচাই হবে কবে? মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখই বা কবে? শূন্য আসনে কে হতে চলেছেন প্রার্থী? এই ভোটের সঙ্গে কীভাবে জুড়ে গেল বাংলার শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোর নাম?
চলতি বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের চারজন । যে তালিকায় ছিলেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। গত ৪ মে বিধানসভা ভোটে তৃণমূলের হারের পরে দলের শীর্ষনেতারা কেউ দল বদলেছেন, কেউ শিবির বদলেছেন, কেউ বা পদ থেকে ইস্তফা দিয়েছেন। সে সময়ে পদ ও দল থেকে প্রথমেই সরে দাঁড়ান সুখেন্দুশেখর রায়। এর পরে একে একে সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। ছাব্বিশের ভোটে শাসকদলের ভরাডুবির পর জুলাই মাসে, দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক তথা রুক্মিণী মল্লিক। জুলাই মাসে পদত্যাগ করেন কোয়েল মল্লিকও। পদত্যাগের পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎও করেন কোয়েল। এই খবর সামনে আসার পরেই প্রশ্ন উঠেছিল, তবে কি এ বার বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েলও। যদিও এ নিয়ে গত তিন মাসে কোয়েল একটি কথাও বলেননি। তবে তাঁর ছেড়ে যাওয়া আসনে ভোট ঘোষণার পরেই আবারও এই জল্পনা জোরাল। এখন কোয়েলের সেই ইস্তফার পর সেই আসনটি শূন্য হওয়ায় জনপ্রতিনিধি বাছতে উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।
কোনও অধিবেশনে যোগ দেওয়ার আগেই কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে আসনটি ফাঁকা হয়ে যায়। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সঙ্গেই এবার ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গের এই শূন্য আসনে ভোট হবে। আগামী ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা হওয়া এই আসনে ভোটগ্রহণ হবে। ওই দিন ষষ্ঠী অর্থাৎ দেবী দুর্গার বোধন দিয়ে দুর্গাপুজো শুরু। ওইদিনই কোয়েলের বদলে কে রাজ্যসভার নতুন সাংসদ নির্বাচিত হবেন। একই দিনে গণনা ও ফলপ্রকাশ। ১৯ অক্টোবরের মধ্যে এই আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের ১টি খালি হওয়া রাজ্যসভার আসনেও ভোট নেওয়া হবে। ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই হবে আগামী ৭ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৯ অক্টোবর।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় চমক দিয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্য পুলিশের প্রাক্তন প্রধান রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর পাশাপাশি নাম রাখা হয়েছিল প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিকের। প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগেই তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। পরবর্তী সময়ে কোয়েল তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন।
ভোটের দিন যখন দুর্গাষষ্ঠী, তখন কোয়েলের ছেড়ে যাওয়া আসন ঘিরে রাজনৈতিক উত্তাপও কিন্তু কম নয়। ১৬ অক্টোবর শুধু নতুন একজন রাজ্যসভার সাংসদ বেছে নেওয়ার দিন নয়, এই ভোট সামনে এনে দিচ্ছে আরও বড় প্রশ্ন। কোয়েল মল্লিক কি এবার নিজের ছেড়ে যাওয়া আসনেই অন্য শিবিরের প্রার্থী হয়ে ফিরবেন? সুখেন্দুশেখর, সুস্মিতা, প্রকাশদের পর কি একই ছবি দেখা যাবে কোয়েলের ক্ষেত্রেও? এবার নজরে ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর দিন তাঁর ছেড়ে যাওয়া আসনে কে বসেন। সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর।