প্রবল শ্বাসকষ্ট, কলকাতায় আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে

ওয়েব ডেস্ক : হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগচ্ছিলেন। পরিস্থিতি খারাপ হতেই তাঁকে তড়িঘড়ি করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ফলে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুগামী সহ তৃণমূল সমর্থকেরা।

সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন, বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সঙ্গে তাঁর মেয়েও রয়েছেন বলে খবর।

https://www.youtube.com/watch?v=NPwNzJWtg3Y

করোনা পরিস্থিতি হোক বা ভোট যুদ্ধ, মাঠে নেমেই কাজ করেছেন তিনি। তবে তাঁর অসুস্থতায়, উদ্বিগ্ন দল। ফলে সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেই।