মোবাইলে ফ্রি টিভি দেখার দিন কি শেষ ?

২০২৬ সাল থেকে ভারতীয় মিডিয়া জগতে আসতে চলেছে এক বড় পরিবর্তন- যেখানে একই নিয়মে চলতে হবে কেবল টিভি, DTH আর OTT- সবাইকেই।

সূচনা পল্যে, সাংবাদিক : টিভি দেখার নিয়ম কি বদলে যেতে চলেছে? মোবাইলে ফ্রি টিভি দেখার দিন কি শেষ হতে পারে? সরকার কি OTT প্ল্যাটফর্মগুলিকে কড়া নিয়ন্ত্রণে আনতে চলেছে?

২০২৬ সাল থেকে ভারতীয় মিডিয়া জগতে আসতে চলেছে এক বড় পরিবর্তন- যেখানে একই নিয়মে চলতে হবে কেবল টিভি, DTH আর OTT- সবাইকেই। এই নতুন নীতির লক্ষ্য একটাই- “সমান নিয়ম, সমান প্রতিযোগিতা”। ভারতের Telecom Regulatory Authority of India বা TRAI নতুন একটি প্রস্তাব এনেছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য- OTT ও App-based TV প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনা। বিশেষ করে যেগুলো- লাইভ টিভি দেখায়, ফ্রি চ্যানেল দেয়, ডেটা ছাড়াই TV experience দেয়। এই পরিষেবাগুলিকে বলা হচ্ছে- ALTD (Application-based Linear TV Distribution)।

ALTD বা FAST TV কী?

আপনি হয়তো দেখেছেন- Samsung TV Plus, LG Channels। এগুলোতে আপনি ফ্রি-তে টিভি চ্যানেল দেখতে পারেন। কোনও DTH নেই, কোনও কেবল কানেকশন নেই। এগুলোই FAST TV- Free Ad-Supported Streaming TV। এখন পর্যন্ত এই পরিষেবাগুলোর ওপর খুব বেশি নিয়ন্ত্রণ ছিল না।

কেন নিয়ম আনা হচ্ছে?

সরকারের মতে- একই ধরনের পরিষেবা, কিন্তু আলাদা নিয়ম- এটা ঠিক নয়। উদাহরণ:

DTH অপারেটরদের লাইসেন্স লাগে
কেবল টিভিতে কন্টেন্ট কোড মানতে হয়
কিন্তু OTT বা FAST প্ল্যাটফর্ম-
অনেকটাই “ফ্রি জোন”-এ ছিল

তাই এখন লক্ষ্য- Level Playing Field।

কী কী নতুন নিয়ম আসছে?

১. লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
OTT বা App-based TV-কে সরকারিভাবে নিবন্ধন করতে হবে।

২. কন্টেন্ট নিয়ন্ত্রণ (Content Code)
কেবল টিভির মতোই- Program & Advertisement Code মানতে হবে। মানে- আপত্তিকর কন্টেন্ট কমবে, নিয়ন্ত্রণ বাড়বে।

৩. TRP মাপার নতুন নিয়ম (TV Ratings Policy 2026)

এবার শুধু টিভি নয়- OTT ও Smart TV-ও TRP-র মধ্যে আসবে। এতে বোঝা যাবে- মানুষ কী দেখছে, কোথায় বেশি ভিউয়ারশিপ।

৪. ফ্রি-তে পেইড চ্যানেল দেখানো বন্ধ হতে পারে

কিছু অ্যাপে এখন পেইড চ্যানেল ফ্রি-তে দেখানো হয়। সরকার বলছে- এতে DTH ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৫. পাইরেসি বন্ধে কড়া ব্যবস্থা

Telegram-এর মতো প্ল্যাটফর্মে অবৈধ স্ট্রিমিং বন্ধ করার নির্দেশ।

সরকার কেন টিভিকে বাঁচাতে চাইছে?

ভারতে এখনও প্রায় ৮.৪ কোটি Pay-TV গ্রাহক আছে। এই বিশাল বাজার-OTT-এর কারণে চাপের মধ্যে। তাই সরকার চাইছে- DTH ও Cable টিকে থাকুক, OTT-ও নিয়ম মেনে চলুক।

এর প্রভাব কী হবে?

সাধারণ দর্শকদের জন্য: ফ্রি কন্টেন্ট কমে যেতে পারে। কিছু পরিষেবা পেইড হতে পারে।


OTT প্ল্যাটফর্মের জন্য:

খরচ বাড়বে
নিয়ম মানতে হবে
স্বাধীনতা কিছুটা কমবে

DTH/Cable-এর জন্য:

প্রতিযোগিতা কমবে
ব্যবসা কিছুটা স্থিতিশীল হবে
গ্রাফিক্স আউট

“Free OTT” যুগ কি শেষ?

এক কথায় বলতে গেলে পুরোপুরি শেষ নয়। কিন্তু- নিয়ন্ত্রণ বাড়বে, ফ্রি পরিষেবা কমবে, বিজ্ঞাপনের ওপর নির্ভরতা বাড়বে।

ডেটা সুরক্ষা

নতুন নিয়মে OTT প্ল্যাটফর্মগুলিকে Digital Personal Data Protection Act, 2023 মানতে হবে। মানে- আপনার ডেটা সুরক্ষিত থাকবে, অপব্যবহার কমবে।

ভবিষ্যৎ কী বলছে?

ভারতের মিডিয়া জগৎ এখন এক নতুন যুগে প্রবেশ করছে। TV + OTT = একসাথে চলবে। একে বলা হচ্ছে- Media Convergence। ২০২৬-এর এই নতুন নিয়ম শুধু OTT নিয়ন্ত্রণ নয়। এটা আসলে- মিডিয়া ইন্ডাস্ট্রিকে নতুনভাবে সাজানোর চেষ্টা। সবার জন্য সমান নিয়ম তৈরি।