সিসিটিভি ফুটেজ দেখে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সন্ধ্যায় গড়িয়া সন্ধ্যা বাজার সংলগ্ন পূর্ব রেলের একটি অনুমোদিত পার্কিং লটে অতর্কিত হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় একটি মিছিল যাচ্ছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই একদল যুবক আচমকা রেলের ওই পার্কিং লটে ঢুকে পড়ে। তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং পার্কিং লটে কর্মরত এক কর্মচারীকে বেধড়ক মারধর করে।
ঘটনার খবর পাওয়ামাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই পুলিশ পার্কিং লটে থাকা সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করে। ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
ঠিক কী কারণে এই হামলা চালানো হল, এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
ধৃত চারজন ছাড়া আর কারা এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল।
বর্তমানে ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।